Posts

Showing posts from January 5, 2019

৮ই জানুয়ারী ২০১৯ কবিতায় কবির চেতনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী

Image
কবিতায় কবির চেতনা'র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সাহিত্যের জাগরণীতে যাদের তুলনা অসামান্য,  যাঁরা লেখকদের উৎসাহ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন  উদিয়মান কবিদের তুলে ধরার প্রয়াসে শিল্প - সাহিত্যেকে ভিন্নভাবে উপস্থাপন করছেন বর্তমান সাহিত্য মঞ্চ কবিতায় কবির চেতনা থেকে।  সুনাম ও সৌন্দর্যের অংশগ্রহণ  আমাদের সমৃদ্ধ করছে। আমরা সুনাম অর্জনের লক্ষে নয় সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আমরা একসাথে হয়েছি, সমাজের প্রতি দায়বদ্ধ বলে সমাজকে এগিয়ে নেয়ার দৃঢ়তম প্রত্যয়ী। তেমনি দক্ষ শিল্পীদের নিয়ে কবিতায় কবির চেতনা আজ সাত বছরের যাত্রাপথে এগিয়ে চলছে,  ০৮/০১/২০১৯ আমাদের সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আমাদের দশম প্রকাশনা ভাঁজপত্র "সারেঙ" প্রকাশ করতে যাচ্ছি, এতে আমাদের অনলাইন গ্রুপের সকল লেখকদের স্বাগতম জানাই। শুভেচ্ছান্তে এডমিন প্যানেল কবিতায় কবির চেতনা।