জাহাঙ্গীর আলম জুয়েল সম্পাদিত সাহিত্যে সাময়িকী 'দ্যুতি'র মোড়ক উন্মোচন।
জাহাঙ্গীর আলম জুয়েল সম্পাদিত সাহিত্যে সাময়িকী 'দ্যুতি'র মোড়ক উন্মোচন। সময়- ৮ ই জানুয়ারী ২০২০। স্থান- দর্পণ মঞ্চ, শায়েস্তাগঞ্জ, শব্দের আঙিনায় নান্দনিক জীবনের খোঁজে" "কবিতায় কবির চেতনা"। এক ঝাঁক তরুণ তরুণীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এগিয়ে যাচ্ছে আমাদের সবার প্রিয় সংগঠন "কবিতায় কবির চেতনা" সুচিন্তাশীল অভিজ্ঞ লেখক ও পাঠক এর মাধ্যমেই পূর্ণাঙ্গরূপ ধারণ করেছে আমাদের এ গ্রুপ! সবার ক্রিয়াশীল ও সাহিত্য মনোভাব একদিন আমাদের, আপনাদের বোধ ও মননের পরিশীলনের পরিচর্যায় নিয়ে যাবে জাগতিক সাফল্যের লক্ষে। ২০১২ সালের ৮ই জানুয়ারী অল্প কিছু বন্ধুবান্ধব মিলে আমরা অফলাইনে সাহিত্য চর্চা শুরু করি, সময়ের হাত ধরে ২০১৪ সালে আমরা অনলাইনে, ফেইসবুক, ওয়েব ও ব্লগের মাধ্যমে সবার কাছে আমাদের এই সাহিত্য চর্চাকে তুলে ধরতে পেরেছি এবং বর্তমানে আমরা এ সংগঠনের বিভিন্ন শাখা কমিটি সহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন গুণীজনের সুপরামর্শে আমরা ছুটে চলছি শব্দের আঙিনায়,শিল্পের আঙিনায়। আজ ২০২০ সালের ৮ই জানুয়ারী, দেখতে দেখতে আমরা ৮ বছরে পদার্পণ করেছি। এবং চেষ্টা করেছি আমাদের যতোটুকু সাধ্য সাম...