কবিতায় কবির চেতনার সদস্য কবি জান্নাতুল নওরীন আত্তারিয়া'র কিছু কবিতা
অপেক্ষা জান্নাতুল নওরীন আত্তারিয়া আজ আর বুলবুলি গাহে না মধু মাখা সুর তার বাজে না, হঠাৎ বুলবুলি গাইবে যখন তখন হয়তো আমি শুনবনা। আজ আর জোনাকিরা জ্বলে না রাতের বুক জোড়ে আলো ছড়ে না, হয়তো জোনাক আলো জ্বলবে যখন তখন আর আমি তা দেখব না। এখনো তো ধান ক্ষেতে শিস আসে না কেঁটে যাওয়া ঘুড়িগুলো আটকায় না, হয়তো ধানের শিস গজাবে যখন আমি তখন তা ছুঁইব না। শরৎটা এখনো যে আসে না সাদা কাঁশে মাঠ কেন সাজে না, হঠাৎ শরৎটা আসবে যখন আমি কী গো অনুভব করব না। আজ কি গো আমায় মনে পড়ে না? দুস্টু স্মৃতিগুলো উঁকি দেয় না, হয়তো আমায় মনে পড়বে যখন তখন আর আমি ভবে থাকব না। --------------------------------------------------- বিরহীনি জান্নাতুল নওরীন আত্তারিয়া কোন এক গোধূলি...