Posts

"চেতনায় বঙ্গবন্ধু "কবিতা প্রতিযোগীতা ২০২০ এর ফলাফল প্রকাশ

#স্বাধীন_বাংলার_মহানায়ক_বঙ্গবন্ধু_শেখ_মুজিব_কে_নিয়ে_কবিতা_প্রতিযোগীতা_২০২০_এর_ফলাফল।  "শব্দের আঙিনায় নান্দনিক জীবনের খোঁজে" "কবিতায় কবির চেতনা" সুন্দররূপে গঠিত একটি অনলাইন ও সাংগঠনিক সাহিত্য গ্রুপ, এক ঝাঁক তরুণ তরুণীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এগিয়ে যাচ্ছে আমাদের সবার প্রিয় গ্রুপ "কবিতায় কবির চেতনা" আপনাদের মতো সুচিন্তাশীল অভিজ্ঞ লেখক ও পাঠক এর মাধ্যমেই পূর্ণাঙ্গরূপ ধারণ করেছে আমাদের এ গ্রুপ! আপনাদের এই ক্রিয়াশীল ও সাহিত্য মনোভাব একদিন আমাদের, আপনাদের বোধ ও মননের পরিশীলনের পরিচর্যায় নিয়ে যাবে জাগতিক সাফল্যের লক্ষে। সেই লক্ষকে অটুট রাখতে কবিতায় কবির চেতনা আয়োজন করেছিলো বাংলার ইতিহাসের নায়ক, মহানায়ক, ধারক ও বাহক বঙ্গবন্ধু শেখ মুজিব'র প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতার বিশেষ প্রতিযোগীতা। যদিও কবিতার প্রতিযোগীতার অনেক দিক কবিতায় কবির চেতনা গ্রাহ্য করেনা, তবুও আমরা পছন্দের কবিতা হিসাবে আপনাদের দেয়া কবিতাগুলো বাছাই করেছি, এবং পাঁচজন সিলেক্টেড পছন্দের কবিকে আমাদের সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে, পুরস্কার হিশাবে সংগঠনের প্রবীণ কবিদের বই সহ অন্যান্য সামগ্রী কুর...

কবিতায় কবির চেতনার সদস্য কবি জান্নাতুল নওরীন আত্তারিয়া'র কিছু কবিতা

Image
অপেক্ষা জান্নাতুল নওরীন আত্তারিয়া আজ আর বুলবুলি গাহে না          মধু মাখা সুর তার বাজে না, হঠাৎ বুলবুলি গাইবে যখন          তখন হয়তো আমি শুনবনা। আজ আর জোনাকিরা জ্বলে না          রাতের বুক জোড়ে আলো ছড়ে না, হয়তো জোনাক আলো জ্বলবে যখন          তখন আর আমি তা দেখব না। এখনো তো ধান ক্ষেতে শিস আসে না          কেঁটে যাওয়া ঘুড়িগুলো আটকায় না, হয়তো ধানের শিস গজাবে যখন          আমি তখন তা ছুঁইব না। শরৎটা এখনো যে আসে না          সাদা কাঁশে মাঠ কেন সাজে না, হঠাৎ শরৎটা আসবে যখন          আমি কী গো অনুভব করব না। আজ কি গো আমায় মনে পড়ে না?           দুস্টু স্মৃতিগুলো উঁকি দেয় না, হয়তো আমায় মনে পড়বে যখন          তখন আর আমি ভবে থাকব না। --------------------------------------------------- বিরহীনি জান্নাতুল নওরীন আত্তারিয়া কোন এক গোধূলি...

আমি যেনো কবিতার গর্ভেই ঘুমোতে পারি। যোশেফ হাবিব- জন্মদিন ও কিছু কবিতা

Image
যোশেফ হাবিব এর ৪টি কবিতা ১ একদিন তোমাকেই লিখতে হবে তার ইতিকথা                   যোশেফ হাবিব তোমার নিঃসৃত নিঃশ্বেস, আজ্ঞাপত্র, জানালার কাচের কপাট, অলঙ্কারের সমস্ত আলুলায়িত শব্দ; একদিন তোমাকেই লিখতে হবে তার ইতিকথা। কিছু যাপিত যন্ত্রণা, ঋণ পরিশোধের পীড়িত শোধন! যখন মানবে না কোনো প্রবোধ। যখন আর পারবেনা ষড়বিধ ভাবনায় নিজেকে গুছিয়ে নিতে, তখন? তোমার এ সংহার জগত জুড়ে, কাঁটা মাখা পথে, কুলষিত সাপের গর্তে আর সচন্দন অস্থিরতায়! ২ প্রতিবিম্ব যোশেফ হাবিব তোমার কষ্ট দেয়া সময়গুলো সব জড়ো করে দর্পণে নিজের প্রতিবিম্ব দেখি, অহংকারী অগোছালো কোনোদিন কারো কেউ হতে পারেনা। তবুও সময় গুণে গুণে একত্রিত করি ঝরে যাওয়া সমস্ত রাত বিসর্জনের ভোর। তোমার সময় হাতে নিয়ে কখনো এক চিলতে রোদ পোহানো হয়নি, হয়নি ডালিমদানা প্রেম। তোমার দেয়া সময় চূর্ণ-বিচূর্ণ করে দেয় চেতনায় ফেলে অাসা ঐশ্বর্যময় গল্প কথার মসৃণ প্রকৃতি, অার অামার জীবনানন্দনিক ধ্যান! তবুও অামি থাকি,  যে অামায় ভালোবাসে অনেক কিছু ত্যাগ করে, শুধু তাঁর অপেক্ষায়। ৩ নিরব সংগ্রাম  ...

শেষ হলো কবিতায় কবির চেতনার দুইদিনব্যাপী লাইভ অনুষ্ঠান

Image
সম্মানিত কবি, লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমি বন্ধুগণ আপনারা জানেন যে গত ০১ ও ০২ জুন রোজ সোমবার ও মঙ্গলবার ঈদ আনন্দকে সাথে রেখে জাতীয় কবি নজরুল ১২১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২দিন ব্যাপি চেতনা পরিবারের বিশেষ লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয় হয়েছিল। উক্ত লাইভ অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজাতে ও পরিচালনা করতে এবং যারা এই দেখে অনুষ্ঠানটিকে সফল করতে সহায়তা করেছেন। পাশাপাশি যে দুইজন কবি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলে চিন্ময় মিত্র ও তালুকদার তোফায়েল সহ সবাইকে কবিতায় কবির চেতনায় পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।। ------------------------------------------ *ধন্যবাদান্তে- কিউ এম এইচ জাহেদ সাংগঠনিক সম্পাদক কবিতায় কবির চেতনা। x

জাহাঙ্গীর আলম জুয়েল সম্পাদিত সাহিত্যে সাময়িকী 'দ্যুতি'র মোড়ক উন্মোচন।

Image
জাহাঙ্গীর আলম জুয়েল সম্পাদিত সাহিত্যে সাময়িকী 'দ্যুতি'র মোড়ক উন্মোচন। সময়- ৮ ই জানুয়ারী ২০২০। স্থান- দর্পণ মঞ্চ, শায়েস্তাগঞ্জ, শব্দের আঙিনায় নান্দনিক জীবনের খোঁজে" "কবিতায় কবির চেতনা"। এক ঝাঁক তরুণ তরুণীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এগিয়ে যাচ্ছে আমাদের সবার প্রিয় সংগঠন "কবিতায় কবির চেতনা" সুচিন্তাশীল অভিজ্ঞ লেখক ও পাঠক এর মাধ্যমেই পূর্ণাঙ্গরূপ ধারণ করেছে আমাদের এ গ্রুপ! সবার ক্রিয়াশীল ও সাহিত্য মনোভাব একদিন আমাদের, আপনাদের বোধ ও মননের পরিশীলনের পরিচর্যায় নিয়ে যাবে জাগতিক সাফল্যের লক্ষে। ২০১২ সালের ৮ই জানুয়ারী অল্প কিছু বন্ধুবান্ধব মিলে আমরা অফলাইনে সাহিত্য চর্চা শুরু করি, সময়ের হাত ধরে ২০১৪ সালে আমরা অনলাইনে, ফেইসবুক, ওয়েব ও ব্লগের মাধ্যমে সবার কাছে আমাদের এই সাহিত্য চর্চাকে তুলে ধরতে পেরেছি এবং বর্তমানে আমরা এ সংগঠনের বিভিন্ন শাখা কমিটি সহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন গুণীজনের সুপরামর্শে আমরা ছুটে চলছি শব্দের আঙিনায়,শিল্পের আঙিনায়। আজ ২০২০ সালের ৮ই জানুয়ারী, দেখতে দেখতে আমরা ৮ বছরে পদার্পণ করেছি। এবং চেষ্টা করেছি আমাদের যতোটুকু সাধ্য সাম...

কবিতায় কবির চেতনার ৮ বছর পূর্তি উদযাপন ও 'দ্যুতি'র মোড়ক উন্মোচন সমাপ্ত

Image
শব্দের আঙিনায় নান্দনিক জীবনের খোঁজে" "কবিতায় কবির চেতনা"। এক ঝাঁক তরুণ তরুণীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এগিয়ে যাচ্ছে আমাদের সবার প্রিয় সংগঠন "কবিতায় কবির চেতনা" সুচিন্তাশীল অভিজ্ঞ লেখক ও পাঠক এর মাধ্যমেই পূর্ণাঙ্গরূপ ধারণ করেছে আমাদের এ গ্রুপ! সবার ক্রিয়াশীল ও সাহিত্য মনোভাব একদিন আমাদের, আপনাদের বোধ ও মননের পরিশীলনের পরিচর্যায় নিয়ে যাবে জাগতিক সাফল্যের লক্ষে। ২০১২ সালের ৮ই জানুয়ারী অল্প কিছু বন্ধুবান্ধব মিলে আমরা অফলাইনে সাহিত্য চর্চা শুরু করি, সময়ের হাত ধরে ২০১৪ সালে আমরা অনলাইনে, ফেইসবুক, ওয়েব ও ব্লগের মাধ্যমে সবার কাছে আমাদের এই সাহিত্য চর্চাকে তুলে ধরতে পেরেছি এবং বর্তমানে আমরা এ সংগঠনের বিভিন্ন শাখা কমিটি সহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন গুণীজনের সুপরামর্শে আমরা ছুটে চলছি শব্দের আঙিনায়,শিল্পের আঙিনায়। আজ ২০২০ সালের ৮ই জানুয়ারী, দেখতে দেখতে আমরা ৮ বছরে পদার্পণ করেছি। এবং চেষ্টা করেছি আমাদের যতোটুকু সাধ্য সামর্থ্য আছে সেটুকুন দিয়ে সবার সাথে মিলেমিশে চলতে। সাহিত্যের সাথে থাকা মানে ম্রোতের বিপরীতে সাঁতার দেয়া , এই ৮ বছরে আমাদের সাথে অনেকেই এসেছেন আবার ...

কাব্যরত্ন সম্মাননা পেলেন কবিতায় কবির চেতনা'র সম্মানিত কবি ও সদস্য রুনা আক্তার স্বপ্না

Image
প্রেস বিজ্ঞপ্তি ॥  ঢাকায় অনুষ্ঠিত এক সাহিত্য সম্মেলনে প্রিয়জন সাহিত্য পরিষদের নির্বাহী সভাপতি ও কবিতায় কবির চেতনার সম্মানিত সদস্য কবি রুনা আক্তার স্বপ্নাকে ‘কাব্যরত্নন সম্মাননা দেয়া হয়েছে। তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে শতরূপা সাহিত্য পরিষদ আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, সমালোচক, প্রকাশক প্রাকৃতজন শামীম রুমি টিটন, মুখ্য আলোচক কবি অভিনেতা অনলাইন গ্র“পস এসোসিয়েশনের সভাপতি এবিএম সোহেল রশীদ, উদ্বোধক অনলাইন গ্র“পস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবি টিপু রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় কবি চৈতালী দাস মজুমদার ও কবি মোসলেহ উদ্দিন। সাড়া দেশ থেকে দুই শতাধিক কবি সাহিত্যিক ও সংগঠক এতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি কবিকে উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে ‘কাব্যজ্যোতি’ ও ‘কাব্য সারথী’ সম্মাননা পেয়েছেন। কবি রুনা আক্তার স্বপ্না’র দুইটি একক কাব্যগ্রন্থ ‘স্মৃতিকথন’ ও ‘তোমার হবো বলে’ এবং দুইটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি ‘আমাদের স্বপ্নকাব...