কবিতায় কবির চেতনার ৮ বছর পূর্তি উদযাপন ও 'দ্যুতি'র মোড়ক উন্মোচন সমাপ্ত
শব্দের আঙিনায় নান্দনিক জীবনের খোঁজে"
"কবিতায় কবির চেতনা"। এক ঝাঁক তরুণ তরুণীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এগিয়ে যাচ্ছে আমাদের সবার প্রিয় সংগঠন "কবিতায় কবির চেতনা" সুচিন্তাশীল অভিজ্ঞ লেখক ও পাঠক এর মাধ্যমেই পূর্ণাঙ্গরূপ ধারণ করেছে আমাদের এ গ্রুপ! সবার ক্রিয়াশীল ও সাহিত্য মনোভাব একদিন আমাদের, আপনাদের বোধ ও মননের পরিশীলনের পরিচর্যায় নিয়ে যাবে জাগতিক সাফল্যের লক্ষে। ২০১২ সালের ৮ই জানুয়ারী অল্প কিছু বন্ধুবান্ধব মিলে আমরা অফলাইনে সাহিত্য চর্চা শুরু করি, সময়ের হাত ধরে ২০১৪ সালে আমরা অনলাইনে, ফেইসবুক, ওয়েব ও ব্লগের মাধ্যমে সবার কাছে আমাদের এই সাহিত্য চর্চাকে তুলে ধরতে পেরেছি এবং বর্তমানে আমরা এ সংগঠনের বিভিন্ন শাখা কমিটি সহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন গুণীজনের সুপরামর্শে আমরা ছুটে চলছি শব্দের আঙিনায়,শিল্পের আঙিনায়। আজ ২০২০ সালের ৮ই জানুয়ারী, দেখতে দেখতে আমরা ৮ বছরে পদার্পণ করেছি।
এবং চেষ্টা করেছি আমাদের যতোটুকু সাধ্য সামর্থ্য আছে সেটুকুন দিয়ে সবার সাথে মিলেমিশে চলতে। সাহিত্যের সাথে থাকা মানে ম্রোতের বিপরীতে সাঁতার দেয়া , এই ৮ বছরে আমাদের সাথে অনেকেই এসেছেন আবার অনেকেই হারিয়ে গেছেন, যারা হারিয়ে গেছেন তাদের অবদানেও আমরা অনেক কিছু করেছি এবং করছিও। সংগঠনের ৮ বছর পদার্পণে যারা সবসময় সঙ্গী ছিলেন এবং আছেন সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৭ টায় দর্পণ মঞ্চে আমাদের এগারোতম প্রকাশনা- দ্যুতি'র মোড়ক উন্মোচন ও কবিতা পাঠ, গানের মাধ্যমে শেষ হয় ৮ বছর পূর্তি উদযাপন।
যোশেফ হাবিব

প্রতিষ্ঠাতা পরিচালক-কবিতায় কবির চেতনা

Comments