"চেতনায় বঙ্গবন্ধু "কবিতা প্রতিযোগীতা ২০২০ এর ফলাফল প্রকাশ

#স্বাধীন_বাংলার_মহানায়ক_বঙ্গবন্ধু_শেখ_মুজিব_কে_নিয়ে_কবিতা_প্রতিযোগীতা_২০২০_এর_ফলাফল। 

"শব্দের আঙিনায় নান্দনিক জীবনের খোঁজে"
"কবিতায় কবির চেতনা" সুন্দররূপে গঠিত একটি অনলাইন ও সাংগঠনিক সাহিত্য গ্রুপ, এক ঝাঁক তরুণ তরুণীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এগিয়ে যাচ্ছে আমাদের সবার প্রিয় গ্রুপ "কবিতায় কবির চেতনা" আপনাদের মতো সুচিন্তাশীল অভিজ্ঞ লেখক ও পাঠক এর মাধ্যমেই পূর্ণাঙ্গরূপ ধারণ করেছে আমাদের এ গ্রুপ! আপনাদের এই ক্রিয়াশীল ও সাহিত্য মনোভাব একদিন আমাদের, আপনাদের বোধ ও মননের পরিশীলনের পরিচর্যায় নিয়ে যাবে জাগতিক সাফল্যের লক্ষে। সেই লক্ষকে অটুট রাখতে কবিতায় কবির চেতনা আয়োজন করেছিলো বাংলার ইতিহাসের নায়ক, মহানায়ক, ধারক ও বাহক বঙ্গবন্ধু শেখ মুজিব'র প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতার বিশেষ প্রতিযোগীতা। যদিও কবিতার প্রতিযোগীতার অনেক দিক কবিতায় কবির চেতনা গ্রাহ্য করেনা, তবুও আমরা পছন্দের কবিতা হিসাবে আপনাদের দেয়া কবিতাগুলো বাছাই করেছি, এবং পাঁচজন সিলেক্টেড পছন্দের কবিকে আমাদের সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে, পুরস্কার হিশাবে সংগঠনের প্রবীণ কবিদের বই সহ অন্যান্য সামগ্রী কুরিয়ার বা সরাসরি পৌঁছানো হবে। আপনারা যাঁরা আমাদের প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আপনারা আরো সুন্দর ও সৃজনশীল কবিতা লিখে পাঠকের মন জয় করায় লিখে যান হৃদয়ের নান্দনিক ধ্যান।
গ্রুপের সকল বিচারকদের নিপুণ ও নিখুঁত পর্যবেক্ষণের মাধ্যমে কবিতার পাঠপ্রতিক্রিয়া ও বিশ্লেষন এর মাধ্যমে পছন্দের কবিতা বাছাই করা হয়েছে! ভালো ও গুণসম্পন্ন লেখার পরিপূর্ণ সম্মান দেয়ার চেষ্টায় আমরা অঙ্গিকারবদ্ধ। সবার প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এবং যারা "চেতনায় বঙ্গবন্ধু "কবিতা প্রতিযোগীতা ২০২০ এ সিলেক্টেড হয়েছেন তাদের নাম ও কবিতার নাম নিচে দেয়া হলো।

#কবিতায়_কবির_চেতনা_আয়োজিত_চেতনায়_বঙ্গবন্ধু_কবিতা_প্রতিযোগীতা_২০২০_এর_নির্বাচিত_পছন্দের_পাঁচজন_কবি।

১ম - এম এ হোসাইন - বঙ্গপিতা ( এম এ সীমান্ত)

২য় -গোলাম মোস্তফা শৈবাল- চেতনায় বঙ্গবন্ধু ( Golam Mostofa Shoibal)

৩য়- মোর্শেদ আকিব- মুজিব থাকবে (মোর্শেদ আকিব)

৪র্থ -ফজলে রাব্বী পূর্ণ- শেখ মুজিব (Purno Rabby)

৫ম- এম আর মাহমুদ- মুজিব তুমি (Rasel Mahmud)

আপনাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে অশেষ শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। যারা সিলেক্টেড হয়েছেন আপনারা কমেন্টসে বা আমার ইনবক্সে আপনার ফোন নাম্বার সহ সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা কন্টিনেন্টাল কুরিয়ার ঠিকানা দিয়ে আমাদের সাহায্য করবেন আশাকরি। 

যোশেফ হাবিব
প্রতিষ্ঠাতা পরিচালক
কবিতায় কবির চেতনা

Comments

Popular posts from this blog

জাহাঙ্গীর আলম জুয়েল সম্পাদিত সাহিত্যে সাময়িকী 'দ্যুতি'র মোড়ক উন্মোচন।

কবিতায় কবির চেতনা'র সম্মানিত সদস্য চৈতালী দাসমজুমদার'র পাঁচটি প্রিয় কবিতা

কবিতায় কবির চেতনার সদস্য কবি জান্নাতুল নওরীন আত্তারিয়া'র কিছু কবিতা