কবিতায় কবির চেতনা'র সম্মানিত সদস্য চৈতালী দাসমজুমদার'র পাঁচটি প্রিয় কবিতা

কবিতা-০১

সত‍্যের সন্ধানে
চৈতালী দাসমজুমদার
১৪/০৯/২০১৮
*****************

মনে জাগেনা প্রেম, জাগেনা ভালোবাসা,
ফেলিনা চোখের জল,রাখিনা হৃদয়ে আশা।।
পাইনা কোন কষ্ট, চোখে নেই জল,কি যে চঞ্চল
নেই চাপা কান্না কাউকে হারানোর ভয়।।
তাকে খুঁজে না পাওয়ায় হয় না কোনো কষ্ট,
আর উপলব্ধি করিনা কোন যন্ত্রনা।।

একা একা পথ চলা নদী সমুদ্র সৈকত পেরিয়ে
অজানা পথে কোন এক সত‍্যের সন্ধানে।।
বিষাদ রঙের তরজমা আমার উপলব্ধি........
আমার কাছে নেই তো কোনো চেরাগ.......
যার হাত ধরে প্রেম কে সঠিক পথ দেখাতে পারি।।

আমি চলেছি একাকি এক নির্জনতার পথে......
কোনো এক সত‍্যের সন্ধানে।।
রাতের অন্ধকারে প্রলয় বৃষ্টি ভোরের রাস্তা খোলা
লিখতে হবে কিছু কথা, প্রেম হীন জন্মের উৎকর্ষ।
দগ্ধপ্রেম, অবিশ্বাসের আগুন আর থাকবে, মন পোড়ার গন্ধ ...............।
যেতে হবে এক সত‍্যের সন্ধানে।।
কেউ থাকবে না আঁচল বিছিয়ে অধীর অপেক্ষায়।।

********************************************

কবিতা -০২

খুব ইচ্ছা করে
চৈতালী দাসমজুমদার
১৩/০৯/২০১৮
**************
খুব ইচ্ছা করে  হারিয়ে যেতে তোর হাতটি ধরে,
কতোটা চাই তোকে আমি বুঝিস না তুই ওরে।।
অনেক দিন ই কেটে গেলো ইচ্ছা মনে রেখে,
আগুন জ্বলে বুকের ভিতর দূর থেকেই দেখে।।

আজকে আবার নতুন করে আশার আলো জাগে,
বলিস তুই ভালোবাসি আমার আগে ভাগে।।
হারিয়ে যাব আজ দুজনে অজানা এক দেশে,
ঘোড়ায় চড়ে পক্ষিরাজের রাজকন্যার বেশে।।

নতুন করে বাঁচার স্বপ্ন নতুন মনের আশা
জানিনা কোন স্রোতের টানে এমন ভালোবাসা।।
ক্ষনিকের এই উথালপাথাল কি বা আছে দাম ,
পৃথিবীর এই সৃষ্টি মাঝে হলো যে বদনাম  ।।

ইচ্ছা মতো হারিয়ে গেলি নতুন দিশার‍ পথে,
বন্ধন কোনো রইলো না আর তোর যে আমার সাথে।।
যতো আমার তোকে চাওয়া স্বপ্ন শুধুই ছিলো,
হঠাৎ করে বৃষ্টি এসে ঘুম ভাঙিয়ে দিলো।।

আমি ছিলাম আমার ঘরে স্বপ্ন মাখা চোখে
বিভোর ছিলাম তোকে নিয়ে আকাশ কুসুম দেখে।।
তোর মনেতে হয়না কিছুই ভালোবাসার নেশা,
তোর জীবনে ভালোবাসা নিলাম করাই পেশা।।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
কবিতা-০৩

একটু বাঁচতে দাও
চৈতালী দাসমজুমদার
১১/০৯/২০১৮
**************

ঘুটঘুটে অন্ধকার হাতরে বেড়াচ্ছি ,
সুড়ঙ্গ -পথ , যেখান দিয়ে বেরিয়ে,
একটু নিঃশ্বাস নিতে পারবো ।।
সাদা কালো কান্না আমার চোখে
ঝোড়ো হাওয়া বয়ে চলেছে বক্ষবন্ধনীতে।।

করজোড়ে চিৎকার করে বলতে ইচ্ছা করে
একটু বাঁচতে চাই,একটু বাঁচতে দাও আমায়।।
ফিরিয়ে দাও আমার বাঁচার অধিকার।।

কোন এক দুর্বিনীত রাতে পেনটা ছিটকায়
খাটের নীচে.............
কাঠ মেরে আছি !
যৌন মন্ত্রের আঁশটে গন্ধ গিলে ফেলে কবিতা
চারিদিকে পূজনের ধূপের ধোঁয়া।।
 আঁচল সামলানো কঠিন, দুই হাত দিয়ে
পেন খুঁজে বেড়াই।
আমি যে ফিরে পেতে চাই সেই জঙ্গল.....
সেই পাহাড় আর হারিয়ে যাওয়া ইতিহাস।
আমাকে বাঁচতে দাও.......
আমি যে বাঁচতে চাই!!!!!!!!

ঐ ঔরস নয়, যেখানে জন্ম নেয় ঘৃণা......
লালসার আঁচে মহানতা প্রমান করতে হয়।
বিটপ-ই হোক,তবু কলমের গন্ধতো পাবো।।
একটি রহস্যময় রাতের অন্ধকার....….
কলমটাকে ঢেকে দিচ্ছে।।

আমি লিখতে চাই, আমাকে লিখতে দাও....
নিষ্পাপ মেঘের মতো আমাকে বাঁচতে দাও।।

***************************************
কবিতা-০৪

কবিতা - বন্ধু
চৈতালী দাসমজুমদার
১০/ ০৯/২০১৮
============

বন্ধু মানে একটা আকাশ তারই ছত্রছায়া
বন্ধু মানে তার বুকেতে অফুরন্ত মায়া।।
বন্ধু সেতো ভালোবাসায় ভোলাবে সবকিছু
তারই চোখে চোখ রেখে বুঝে নিতে হয় কিছু।

বন্ধু মানে ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি
বন্ধুত্বের বাঁধনে একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি।।
বন্ধু মানে বুকভরা আশা , ভালোবাসা অন্তর্লীনে
বন্ধু মানে ভরসা দিয়ে জ্বালায় প্রদীপ মনে ।।

বন্ধু মানে বন্ধু কে তার অনাবিল ভালোবাসা
বন্ধু মানে হাতে হাত রেখে ভবিষ্যতের আসা।।
বন্ধু মানে নয়কো ছলনা নয়কো প্রতারণা
 বন্ধুত্বের ভালবাসায় নতুন জীবন আনা।।

বন্ধু মানে আকাশ পথে নীলাকাশের মাঝে
সেই বন্ধুত্বের হাত টি ধরে সুখপাখিটার সাজে।।
বন্ধু মানে ভালোবাসার কবিতা সৃষ্টি করা
বন্ধু মানে বন্ধুত্বের হাত শক্ত করে ধরা।।

বন্ধু মানে শুক্লা তিথিতে আকাশের চাঁদ চাওয়া
বন্ধু মানে বন্ধুর কাছে প্রতিশ্রুতি দেওয়া।।
বন্ধু মানে বন্ধুর কাছে স্বেদপদ্ম আঁখি
বন্ধু মানে তার চোখেতে নীলকন্ঠী পাখি।।

================================
কবিতা-৫


নিমতলা ঘাট
চৈতালী দাসমজুমদার
১০/০৯/২০১৮
************

নিমতলা ঘাটের কাহিনী তোমরা শুনেছো কি কেউ?
মৃতশব গুলি স্বর্গে যাওয়ার আগে ............
ওখানেই বিশ্রাম নেয়।

আর আছে  সর্বহারা মানুষের বাসস্থান.......
সেখান থেকেই তাদের জীবনের পথ চলা শুরু....
 অন‍্য দিকে আছে মন্দির ,ভক্তদের আগমন....
আর একদিকে গঙ্গার ধারে নিশ্চিন্তে ..........
প্রেমিক প্রেমিকার আলাপন।।

ব‍্যস্ততায় মাঝে ও অগ্নিশিখায় দগ্ধ হচ্ছে মৃত শরীর
 আলিঙ্গনে আবদ্ধ দুটি হৃদয়।।
সমকামী কুয়াশার নিচে কতো কান্ড না
ঘটে চলেছে এই পৃথিবীর বুকে।।

ভাবতে অবাক লাগে একদিকে জ্বলছে চিতা
একদিকে পূজার ঘন্টা অন‍্যদিকে
 ক্ষুধার্থ শিশুর চিৎকার.........
একপ্রান্তে প্রেমিক প্রেমিকার ঠোঁটে ঠোঁট।।

সাক্ষী স্বরূপ দূরে এক প্রান্তে  দাঁড়িয়ে সেই সেতু......
 একদিকে বয়ে চলেছে নদী কুল কুল শব্দে অবিরত--
জলের স্রোতে ভেসে গেছে অনেক পুরানো স্মৃতি
কিছু আধপোড়া চন্দনকাঠ,থেঁতলানো
কিছু ফুলের মালা................

আর আছে মৃতশব,প্রেমিক প্রেমিকা,
 ক্ষুধার্থ শিশুর জলছবি।

এর নাম নিমতলা ঘাট।।
**************************************

Comments

Popular posts from this blog

জাহাঙ্গীর আলম জুয়েল সম্পাদিত সাহিত্যে সাময়িকী 'দ্যুতি'র মোড়ক উন্মোচন।

কবিতায় কবির চেতনার সদস্য কবি জান্নাতুল নওরীন আত্তারিয়া'র কিছু কবিতা