কবিতা-০১ সত্যের সন্ধানে চৈতালী দাসমজুমদার ১৪/০৯/২০১৮ ***************** মনে জাগেনা প্রেম, জাগেনা ভালোবাসা, ফেলিনা চোখের জল,রাখিনা হৃদয়ে আশা।। পাইনা কোন কষ্ট, চোখে নেই জল,কি যে চঞ্চল নেই চাপা কান্না কাউকে হারানোর ভয়।। তাকে খুঁজে না পাওয়ায় হয় না কোনো কষ্ট, আর উপলব্ধি করিনা কোন যন্ত্রনা।। একা একা পথ চলা নদী সমুদ্র সৈকত পেরিয়ে অজানা পথে কোন এক সত্যের সন্ধানে।। বিষাদ রঙের তরজমা আমার উপলব্ধি........ আমার কাছে নেই তো কোনো চেরাগ....... যার হাত ধরে প্রেম কে সঠিক পথ দেখাতে পারি।। আমি চলেছি একাকি এক নির্জনতার পথে...... কোনো এক সত্যের সন্ধানে।। রাতের অন্ধকারে প্রলয় বৃষ্টি ভোরের রাস্তা খোলা লিখতে হবে কিছু কথা, প্রেম হীন জন্মের উৎকর্ষ। দগ্ধপ্রেম, অবিশ্বাসের আগুন আর থাকবে, মন পোড়ার গন্ধ ...............। যেতে হবে এক সত্যের সন্ধানে।। কেউ থাকবে না আঁচল বিছিয়ে অধীর অপেক্ষায়।। ******************************************** কবিতা -০২ খুব ইচ্ছা করে চৈতালী দাসমজুমদার ১৩/০৯/২০১৮ ************** খুব ইচ্ছা করে হারিয়ে যেতে তোর হাতটি ধরে, কতোটা চাই তোকে আমি বুঝ...
Comments