তরুণ কবি ও বিশ্লেষক সফিল মোহাম্মদ এর কবিতা। কবিতায় কবির চেতনার সক্রিয় সদস্য

অভিশাপ

- সফিল মোহাম্মদ

রক্ত শোষিত ঊই পোঁকাগুলো
আজ বেশ চটপটে,
এ দিক থেকে ঐ দিকে তারা
রক্তের জন্য ছুটে।


যখন তাহা না পায় তারা
মাথা এলোমেলো,
রক্তের জন্য অসহায় লোকদের
চিবিয়ে খায় গিলো।


রক্ত রক্ত রক্ত চাই
রক্ত তাদের নেশা,
রক্ত দিয়ে গোসল করা
তাদের হয়ে গেছে পেশা।


কৃষকের ছেলে কৃষক হবে
তাদের ছেলে শাষক,
প্রতিবাদী কণ্ঠস্বর কে
তারা বানিয়ে দিবে ধর্ষক।


ধর্ষণ করেও পার পেয়ে যায়
মাতব্বরের ছেলে,
নিরীহ ছেলেটা মিথ্যার ছলে
আজ পচে মরছে জেলে।


আচার-বিচার সবেতে যেন,
তাদের কদর চলে।
পাঁচ শত টাকা গুছে দিলে,
বিচার তাহার ঘরে।


চলচাতুরী আর ধামাচাপায়
সব অপরাধ মাপ,
মোড়লদের ঘরে জন্ম নেয়,
সমাজের অভিশাপ।


---রচনা:- ০৯/০৮/২০১৮ইং

Comments

Popular posts from this blog

জাহাঙ্গীর আলম জুয়েল সম্পাদিত সাহিত্যে সাময়িকী 'দ্যুতি'র মোড়ক উন্মোচন।

কবিতায় কবির চেতনা'র সম্মানিত সদস্য চৈতালী দাসমজুমদার'র পাঁচটি প্রিয় কবিতা

কবিতায় কবির চেতনার সদস্য কবি জান্নাতুল নওরীন আত্তারিয়া'র কিছু কবিতা